ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়া সীমান্তে বস্তা ফেলে পালাল পাচারকারী, ১ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী সীমান্ত পিলার-১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারি বৃষ্টির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়া সীমান্তে বস্তা ফেলে পালাল পাচারকারী, ১ লাখ ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x