ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় জনৈক ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়ি সড়ক থেকে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর অভিযানে একই ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x