ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় একদিনে বজ্রপাতে শিশুসহ ৩ জন ও গবাদি পশুর মৃত্যু, শোকের ছায়া*

_মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_  গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পৃথক স্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় তিনজন এবং সাঘাটা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

*সুন্দরগঞ্জে নিহতরা হলেন—* ধোপাডাঙ্গা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ, ছোটন মিয়ার ছেলে রাফি এবং নবীর হোসেনের ছেলে মিজান। এ ঘটনায় আহত শামীম নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এ সময় পাশে থাকা একটি গরুও মারা যায়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক এই বজ্রপাতের ঘটনায় দুই উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৈশাখ মাসে বজ্রপাতের প্রকোপ বাড়ায় খোলা মাঠ, রাস্তা ও গাছের নিচে অবস্থান না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় একদিনে বজ্রপাতে শিশুসহ ৩ জন ও গবাদি পশুর মৃত্যু, শোকের ছায়া*

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x