*ফুলছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু*
_মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে বজ্রপাতে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বুলবুলির চরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলী আকবর ওই এলাকার বাসিন্দা। বৈশাখ মাসে বজ্রপাতের প্রকোপ বাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত