ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে বাহারপাড়া এলাকায় পরিচালিত হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি দা ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও একটি দেশীয় দা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদমন ও চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x