মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নে তারুণ্যের শক্তি ক্রিকেট ট্রুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের ((মনোহরগঞ্জ) কুমিল্লা :- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন তারুণ্যের শক্তি ক্রিকেট ট্রুর্নামেন্ট এর ফাইনাল খেলা পোমগাও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলুন,ইভটিজিংকে না বলুন এবং তারুণ্যের শক্তিে কে দেশপ্রেমিক তথা দেশপরিচালনায় এগিয়ে নেয়ার প্রত্যয়ে ঝলম দক্ষিণ ইউনিয়ন তারুণ্যের সোপানে এই ক্রিকেট খেলাটি আয়োজন করা হয়েছে।
খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারুণ্যের অহংকার, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক, মনোহরগঞ্জ উপজেলা সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা যুবদলের সদস্য, ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাসার, প্রধান বক্তার বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম জসীমসহ আরো অনেকে। খেলা শেষ বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মতামত