ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন; দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:- গোপালগঞ্জে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ২৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে শিক্ষা অবকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও সহজ ও গতিশীল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে ডা. কে এম বাবর বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গোপালগঞ্জ জেলার কোনো উন্নয়ন প্রকল্পের ফাইল যেন আটকে না থাকে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে হবে।”

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নই এলাকার সার্বিক অগ্রগতির ভিত্তি, তাই শিক্ষা ও যোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নতুন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ফলে এলাকার শিক্ষার পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন; দ্রুত উন্নয়নের বার্তা সাংসদের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x