ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মুন্সিগঞ্জে পোটলায় পোটলায় গাঁজাসহ সত্তোরোর্ধ্ব বৃদ্ধ আটক

মোঃ দুলাল সরকার গজারিয়ায়  মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেম আলী (৭১) নামে এক বৃদ্ধকে আটক করেছে মুন্সিগঞ্জ থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। আটক হাতেম আলী সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে এসআই শিপন আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় হাতেম আলীর কাছ থেকে একাধিক পোটলায় রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতেম আলীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় পূর্বে ৭টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে আরও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে পোটলায় পোটলায় গাঁজাসহ সত্তোরোর্ধ্ব বৃদ্ধ আটক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x