ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে র‌্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দলের অভিযানে চিহ্নিত সন্ত্রাসী রাসেল ওরফে ল্যাংড়া রাসেল (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ‘বক্কর মেম্বারের রাস্তার মাথা’ নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ল্যাংড়া রাসেল ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়া থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামী ছিল সে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা চলমান রয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে র‌্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x