কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে এক কুখ্যাত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোররাতে টেকনাফ থানার সিকদার পাড়া এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মো. রাসেল (৩৬), ওরফে “ডন রাসেল”কে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়—
১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল
১টি ম্যাগাজিন
১ রাউন্ড তাজা গুলি
৩টি দেশীয় অস্ত্র
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও ভয়ভীতি সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে এবং এর আগেও ইয়াবাসহ একাধিকবার তিনি আটক হয়েছিলেন।
মতামত