ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জামপুর ইউনিয়নে সর্বসাধারণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

‎মোঃ সজিব মিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা তালতলা বাজার এলাকায় মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বসাধারণের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র-এর নিচে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান। তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এবং ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানের কমিটি করা হবে বলে জানিয়েছেন।ওয়ার্ডের প্রতিটি গ্রামে নজরদারি করা হবে এবং যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে প্রশাসনের সহযোগিতায় কমিটির মাধ্যমে নির্মূল করা হবে বলে জানিয়েছেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম সানোয়ার, মোঃ গিয়াসউদ্দিন ভুঁইয়া, আশরাফ ভুঁইয়া, আমির হোসেন, ফজলুল হক মেম্বার, এম এ মিলন ভুঁইয়া, আবু মোরশেদ মোল্লা, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারুক, সুলতান আল মামুন, মকবুল ভুঁইয়া, মোঃ আল আমিন, মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন আকরাম আজাদ মিল্টন, শরীফুজ্জামান শাহীন, ইয়ামিন মিয়া, আমজাদ হোসেন, আঃ লতিফ মেম্বার, মোঃ আমানুল্লাহ, ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা আরও বলেন, মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে এবং সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবারকে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত জামপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জামপুর ইউনিয়নে সর্বসাধারণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x