ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি :- নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা। ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাগহাটা মসজিদের সামনে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x