ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

আমান খন্দকার বুড়িচং-ব্রাক্ষনপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। এ সময় তাদেরকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযান থেকে একটি কাঁটার (প্রায় ২৪ ইঞ্চি), একটি প্লাস, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড (প্রায় ২৪ ইঞ্চি), তিনটি পুরাতন গামছা, একটি পুরাতন লুঙ্গি এবং একটি নম্বরবিহীন পুরাতন সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।

এছাড়া একই অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার এবং একই ব্যক্তির নামে দুইটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সালামকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতেের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x