ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন।

মোঃ সুমন রহমান স্বজন জেলা প্রতিনিধি, দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনশনরত তরুণীর সঙ্গে গ্রাম ভিত্তিক চাচা ভাতিজির  দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে যুবকটি দীর্ঘ সময় সম্পর্ক বজায় রাখলেও হঠাৎ করেই গোপনে অন্যত্র বিয়ে করে নেয় এবং এরপর থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। একপর্যায়ে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

এদিকে অভিযুক্ত যুবক ও তার পরিবার তরুণীর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের দাবি, এমন কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, তবে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তরুণী এখনও প্রেমিকের বাড়িতে অনশন অবস্থায় রয়েছেন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এলাকায় বিরাজ করছে উৎকণ্ঠা ও কৌতূহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন।

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x