ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎

‎সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম 

‎স্টাফ রিপোর্টার: ‎ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

‎বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

‎তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। 

‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ কয়েকজন। এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

‎বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। 

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x