এড: রিশাদ রেজওয়ান বাবুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেন -
মোঃ আহসান হাবীব, সুমন নিজস্ব প্রতিবেদক: জামালপুর শহরে সাস্থ্য সচেতন মানুষের জন্য এডভোকেট রিশাদ রেজওয়ান এর উদ্যোগে দারুণ একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়াডের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মোড়ে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দা দের সহযোগিতায়।
এই মেডিকেল ক্যাম্পিনে স্থানীয় বাসিন্দা সহ পথচারীদের ভিড় জমে প্রাথমিক ধারণার চেয়েও কয়েকগুন বেশী ছিলো এর রেস্পন্স আলহামদুলিল্লাহ। ক্যাম্পেইন এ থাকছে ফ্রী ব্লাড সুগার, ব্লাড প্রেসার আর ওজন মাপা, যা করা হচ্ছে কয়েকজন মেডিকেল টেকনোলজিস্ট এর তত্বাবধানে এবং ইনফরমেশন গুলো একটা টেকশই কার্ডে লিখে আগ্রহীদের দেয়া হয়।
প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এই মেডিকেল টিম থাকবে বলে জানান রিশাদ রেজওয়ান বাবু। খুবই ভালো উদ্যোগ জামালপুর সদর পৌরসভার বয়স্ক নারী পুরুষ ও গরীব অসহায় মানুষদের মাঝে এই সেবা দেওয়ায় আনন্দিত এড.রিশাদ রেজওয়ান।
মতামত