- মনোয়ার হোসেন:
চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখন নিয়ে শিবির কতৃক ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষীণ করেন। এসময় তারা “গুপ্তের ঠিকানা ক্যাম্পাসে হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা ক্যাম্পাসে হবেনা” সহ জামাত শিবির বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দেয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, সাবেক পৌরসভা ছাত্রদল সভাপতি অনিক খান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক গাজী রায়হান, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি আরজু ও সাইফুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রদল দপ্তর সম্পাদক রবিউল হাসান সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ । মিছিল শেষে নেতাকর্মীরা জামাত শিবির বিরোধী দেয়াল লিখন করেন।
মতামত