এনটিআরসিএ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দুই শিক্ষাগুরুকে অভিনন্দন
উপশিরোনাম:
হ্নীলা অঞ্চলে শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার
এসকে জাফর আলম টেকনাফ প্রতিনিধ
এনটিআরসিএ (NTRCA) কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হ্নীলা এলাকার দুই গুণী শিক্ষাগুরু। এ উপলক্ষে শিক্ষা সংশ্লিষ্ট মহল ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
উত্তীর্ণ হওয়া শিক্ষাগুরুরা হলেন—হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শেতোলাল চন্দ্র দাস এবং হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সিদ্দিক আহমেদ।
শিক্ষাজীবনে তাঁদের নিষ্ঠা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা এই অর্জনের মাধ্যমে নতুনভাবে স্বীকৃতি পেয়েছে বলে মনে করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। তাঁদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী গর্বিত।
স্থানীয় সচেতন মহল জানান, এ ধরনের সাফল্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, “আপনাদের বাকি পথচলা যেন আরও সুন্দর ও মসৃণ হয়—এই কামনা করছি। আপনাদের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে আরও গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, এনটিআরসিএ’র মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, যা শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করছে।
মতামত