ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের হ্নীলা জালিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি হিন্দু পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয় ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন—

নিশি দাস (ক্ষতি: ৭ লাখ টাকা), রাজকুমার দাস (১০ লাখ টাকা), রাজ দাস (৬ লাখ টাকা), রঞ্জিত দাস (৯ লাখ টাকা), বাদল দাস (৮ লাখ টাকা), মিন্টু দাস (৭ লাখ টাকা), রুবেল দাস (৭ লাখ টাকা), কৃষ্ণপদ দাস (৭ লাখ টাকা), জনি দাস (৪ লাখ টাকা), ভাগ্য দাস (৫ লাখ টাকা), সিদুল দাস (৬ লাখ টাকা), রঞ্জু দাস (৫ লাখ টাকা), রামপদ দাস (১০ লাখ টাকা), কাজল দাস (২ লাখ টাকা) ও চিনু দাস (২ লাখ টাকা)।

প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা ৩ থেকে ৭ জনের মধ্যে বলে জানা গেছে। আগুনে তাদের সর্বস্ব পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে, ক্ষতিগ্রস্তদের দাবি— দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন এবং আর্থিক অনুদান না পেলে তাদের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মানবিক এই বিপর্যয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফের হ্নীলা জালিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ১৫টি হিন্দু পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x