"মুন্সীগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারী-২০২৬ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন"
মোঃ দুলাল সরকার গজারিয়ায় :- "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানে আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই- বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮.০০টা হতে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
১ম দিন প্রার্থীদের শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আবু খায়ের,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাজীপুর জেলা; জনাব মোঃ তানভীর হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শরীয়তপুর মহোদয়গণ এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মানিত প্রতিনিধিসহ তদারকি কাজে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার মহোদয় চাকরি প্রার্থীদের বলেন, সম্পূর্ণভাবে তাদের শারীরিক ফিটনেস, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, কোনো প্রকার প্রতারণার শিকার না হতে বা কোনো দালালের খপ্পরে না পড়তে পরামর্শ দিয়েছেন। আগামীকাল ২২-০৪-২০২৬ খ্রি. তারিখের ইভেন্টের জন্য সকল প্রার্থীকে যথাযথভাবে কাপজপত্রসহ প্রস্তুত হয়ে সকাল ০৮.০০ ঘটিকার পূর্বে মাঠে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করেছেন।
মতামত