ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:- মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

একই দাবিতে বেলা ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধনও করেছেন তারা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।

এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানান তারা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিও তোলা হয়েছে।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালের ধারণক্ষমতার কয়েকগুণ রোগীর চাপ সামলে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। তবুও চিকিৎসা দিতে গিয়ে বারবার হামলার শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিশ্চিতসহ আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তারা হাসপাতালের পরিচালকের কাছে তাদের দাবিগুলো জানিয়েছে। তাদের দাবিও যৌক্তিক। দাবিগুলো কিভাবে বাস্তবায়ন সম্ভাব সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ ভাবছে। তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্ঠা চলছে। একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দ্রুত এ সমস্যার সমাধান হবে হবে বলে আশা করছেন তিনি ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
0:00 0:00
1.0x