ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি  হাসিনুজ্জামান মিন্টু:- ফিলিং স্টেশন থেকে কম দামে কিনে সীমান্তে দ্বিগুণে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে পেট্রল কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে আটক হন জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। পরে মঙ্গলবার দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক প্রত্যেককে জরিমানা করেন, মোট জরিমানার পরিমাণ ৩০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জাহিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে কম দামে পেট্রল সংগ্রহ করা হতো। পরে সেই জ্বালানি সীমান্তবর্তী এলাকায় দ্বিগুণ দামে বিক্রি করা হতো। তাঁদের দাবি, প্রতি লিটার পেট্রল প্রায় ২০০ টাকায় কিনে ৪০০ টাকায় বিক্রি করা হতো।

তদন্তে আরও জানা যায়, তারা মূলত পরিবহনকারী হিসেবে কাজ করতেন। পুরো কার্যক্রমটি পরিচালনা করতেন একই এলাকার কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক নামের এক ব্যক্তি, যিনি উচ্চ দামে এসব জ্বালানি বিক্রির সঙ্গে জড়িত।

বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x