ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কুমিল্লা জেলার কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি অভিযান চালায়। এ সময় একটি সংঘবদ্ধ চোর চক্র চোরাই সিএনজি বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

অভিযানে নিমসার বাজার এলাকা থেকে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. আল আমিন (৩০) (হাজীগঞ্জ, চাঁদপুর), মো. লিটন (৪০), মো. আলামিন (৩৫) (উভয়েই বুড়িচং) এবং মো. এরশাদ (৪৫) (লালমাই)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সোহেল (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা সম্প্রতি চাঁদপুর এলাকা থেকে একটি সিএনজি চুরি করে কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় হত্যা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৭টি এবং লিটনের বিরুদ্ধে ৫টিসহ মোট ১৭টিরও বেশি মামলা পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিএনজি চুরি করে আসছিল এবং তাদের গ্রেফতারের ফলে এলাকায় চুরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x