ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কঠোরতা ও মানবিকতায় মদনে আস্থার প্রতীক ইউএনও বেদবতী মিস্ত্রী

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বেদবতী মিস্ত্রী যোগদানের অল্প সময়ের মধ্যেই কঠোর প্রশাসনিক মনোভাব ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মদন উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে নির্দেশনা দেন—কেউ যেন দায়িত্ব পালনে গাফিলতি না করেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে সাধারণ জনগণকে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে বলেও তিনি নির্দেশ দেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই দৃঢ় অবস্থানের ফলে বিভিন্ন সরকারি দপ্তরে ফিরে এসেছে শৃঙ্খলা ও কর্মচাঞ্চল্য।

দাপ্তরিক কাজের বাইরে তিনি সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন মানুষের সমস্যার সমাধানে। নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষ তার কার্যালয়ে এসে পাচ্ছেন তাৎক্ষণিক সমাধান। ফলে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভা এবং সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি এবং বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

ইউএনও বেদবতী মিস্ত্রী শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

এছাড়া মদন উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন, মসজিদ নির্মাণ, পৌরসভার রাস্তা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা করছেন তিনি।

স্থানীয়রা জানান, একজন মানবিক কর্মকর্তা হিসেবে অল্প সময়েই তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন। মানুষের বিপদে আপদে দ্রুত উপস্থিত হয়ে সহায়তা করার কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,“মদন উপজেলার মানুষ ভালো থাকুক—এটাই আমার একমাত্র চাওয়া। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সাধ্যমতো চেষ্টা করে যাব।”

মানবিকতা ও কঠোর প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে ইতোমধ্যে মদন উপজেলায় আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ইউএনও বেদবতী মিস্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কঠোরতা ও মানবিকতায় মদনে আস্থার প্রতীক ইউএনও বেদবতী মিস্ত্রী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x