ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ নাঈম হোসেন পলোয়ান, ‎ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে অবস্থিত সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ‎মাদ্রাসার সুপার মুফতি আক্তার হোসাইন সাদেকীর সভাপতিত্বে এবং সহকারী মৌলভী মাওলানা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (দুলাল) পাটোয়ারী।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বাংলা ৫২ টিভির উপদেষ্টা মো. মাহাবুব মোল্লা (সোহাগ)। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আসন্ন দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মাদ্রাসা, শিক্ষক ও অভিভাবকদের সুনাম অক্ষুণ্ণ রাখে। তিনি আরও আশা প্রকাশ করেন, এ শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন যোগ্য আলেম-ওলামা তৈরি হবে। চলতি বছরে মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, মাদ্রাসার দাতা সদস্য ও ইউপি সদস্য আব্দুর রশিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পাটোয়ারী, মো. মফিজুল ইসলাম পাটোয়ারী, মো. জাহাঙ্গীর হোসেন, আরমান হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবিদপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা নাছির উদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x