ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া,জেলা প্রতিনিধি, গাইবান্ধা :- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে স্থানীয় হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় কোচাশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় শিল্পকে সংগঠিত করা, তথ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈয়দা ইয়ামিন সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হক জাহিদ, স্থানীয় হোসিয়ারী শিল্প মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কোচাশহরের হোসিয়ারী শিল্প এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি সঠিক ও হালনাগাদ ডাটাবেইজ তৈরি করা গেলে শিল্পের প্রকৃত চিত্র উঠে আসবে, পাশাপাশি সরকারের বিভিন্ন সহায়তা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তারা আরও জানান, কোচাশহর এলাকায় খুব শিগগিরই বিসিক শিল্পনগরী স্থাপনের সম্ভাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সভা শেষে দ্রুত সময়ের মধ্যে ডাটাবেইজ তৈরির কার্যক্রম শুরু করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x