ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। দুর্গম এলাকাতেও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। হামের ফলে নিউমোনিয়া, ডায়রিয়া ও এনকেফালাইটিসের মতো জটিলতা দেখা দিতে পারে। গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে শিশুদের আবার এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়ার সুযোগ থাকবে।

কর্মসূচি সফল করতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম ও পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম।        এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভায় করবেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
0:00 0:00
1.0x