ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি: হাইওয়ে পারাপারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

উপশিরোনাম:

টেকনাফের হোয়াইক্যংয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা না থাকায় উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাইওয়ে সড়ক পারাপার করছে। সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী হাইওয়ে সড়কে নেই কোনো স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং বা ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা। ফলে ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার সময় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।

স্থানীয় অভিভাবকরা জানান, প্রতিদিন তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা নিয়েই তারা সন্তানদের স্কুলে পাঠান। তারা অভিযোগ করেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা রাস্তা পার হতে গিয়ে সবসময় ঝুঁকির মধ্যে থাকে। এখানে যদি দ্রুতগতির গাড়ি চলে আসে, বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপন, জেব্রা ক্রসিং আঁকা এবং প্রয়োজনে ট্রাফিক পুলিশ নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি: হাইওয়ে পারাপারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x