ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গেইটম্যানদের কাছ থেকে মাসিক টাকা আদায়ের অভিযোগে চাপে কিশোরগঞ্জ পিডব্লিউ অফিস তোলপাড়

স্টাফ রিপোর্টার:-কিশোরগঞ্জ পিডব্লিউ দপ্তরের কার্যক্রম নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। মাঠপর্যায়ের কর্মীদের অনুপস্থিতি, কাজের বাস্তবতা ও বেতন উত্তোলনে অসঙ্গতি, বদলি দিয়ে দায়িত্ব পালন এবং গেইটম্যানদের কাছ থেকে মাসিক অর্থ আদায়ের অভিযোগ সামনে আসায় দপ্তরটির জবাবদিহিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনুসন্ধানে পাওয়া তথ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তথ্য অনুযায়ী, রেললাইনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত কয়েকটি গ্যাংয়ের সদস্য নিয়মিত কর্মস্থলে না থেকেও বেতন উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। অফিস নথিতে গ্যাং নং–০৭ এর সদস্যদের প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ২৭৪ থেকে ২৮১ নম্বর পিলার পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও এপ্রিলের বিভিন্ন দিনে সরেজমিনে গিয়ে সেখানে কোনো কর্মীর উপস্থিতি দেখা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দলটি নরসিংদীতে কাজ করছে। তবে টাইমকিপার নোমান বলেন, একই দল ভৈরবে কর্মরত। পরস্পরবিরোধী এই তথ্য বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

গ্যাং নং–০৯ সম্পর্কেও একই ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। টাইমকিপার দাবি করেন, তারা নীলগঞ্জ স্টেশনের ২৮৮ থেকে ২৯৪ নম্বর পিলারে কাজ করছেন। কিন্তু সরেজমিনে সেখানে কোনো কর্মীকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথমে জানান দুইজন কাজ করছেন, পরে বলেন তারা ছুটিতে আছেন। অথচ গ্যাংটিতে আটজন সদস্য থাকার কথা।

অনুসন্ধানে উঠে এসেছে বদলি দিয়ে দায়িত্ব পালনের অভিযোগ। বিভিন্ন গ্যাংয়ের একাধিক সদস্য নিজ দায়িত্বে না থেকে অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন বলে জানা গেছে। সরেজমিনে কথা বলা এক বদলি শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে তিনি অন্য একজনের স্থলে কাজ করছেন এবং এ বিষয়ে অফিসের অনুমতির কথাও শুনেছেন। এতে সরকারি দায়িত্ব পালনের নিয়মনীতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, কিশোরগঞ্জে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসে কম দেখা যায়। অফিস সময়ের বড় অংশ তিনি অন্য জেলায় অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার প্রধান দায়িত্ব অন্য জেলায় হওয়ায় সব সময় কিশোরগঞ্জে থাকা প্রয়োজন হয় না।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ভৈরব বাজার থেকে আঠারোবাড়ি পর্যন্ত প্রকল্পে কর্মরত গেইটম্যানদের ঘিরে। অভিযোগ অনুযায়ী, ৪৮ জন গেইটম্যানের প্রত্যেকের কাছ থেকে প্রতি মাসে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গেইটম্যান বলেন, দীর্ঘ সময় ডিউটি করার শর্তে মাসিক টাকা দিতে হয়।

রেলপথের নিরাপত্তা ও সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতার সঙ্গে এসব অভিযোগ সরাসরি সম্পর্কিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গেইটম্যানদের কাছ থেকে মাসিক টাকা আদায়ের অভিযোগে চাপে কিশোরগঞ্জ পিডব্লিউ অফিস তোলপাড়

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x