ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে গাভীন গরু চুরি করে জবাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় আমতলী থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. নাসির মাল (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের তৎপরতায় শুক্রবার তাকে বরিশাল থেকে আটক করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে নাসির মাল তার সহযোগীদের নিয়ে আমতলী উপজেলার এক গৃহস্থের গোয়ালঘর থেকে একটি গাভীন গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা গরুটি জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গরুর পেটের বাচ্চা, চামড়া ও নাড়িভুঁড়ি পাশের একটি খালে ফেলে রেখে যায়, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল হোসেন ১১ এপ্রিল আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযানের এক পর্যায়ে আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ ঘোপখালী গ্রামের বাসিন্দা নাসির মালকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়। আমতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x