ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিস্তার রোধ, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মাদক বিরোধী কমিটি,এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের উপস্থিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মোঃ হামিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মাদক ও জুয়া এ দুটি সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক জুয়া এ দুটির জন্য যুবসমাজ আজ ধ্বংসের মুখে দিশেহারা হয়ে পড়েছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তারা আরো বলেন, সমাজে এসব অসামাজিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ধরে নিজেদের হাতে আইন না তুলে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

এলাকাকে মাদক,জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x