ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণে সেমিনার উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: “আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণে করণীয়” শীর্ষক সেমিনার উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় আগামী ০২ মে শনিবার কুমিল্লা টাউন হল-এ সেমিনার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, কুমিল্লার উন্নয়নকে ত্বরান্বিত করতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন নিয়ে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন প্রদান, আলেখারচরে ফায়ার স্টেশন স্থাপন এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের কাজ চলমান রয়েছে।

আয়োজকরা জানান, আসন্ন সেমিনারে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবীসহ কুমিল্লার বিভিন্ন স্তরের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণে সেমিনার উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x