ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি : ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে ৮ ঘণ্টাব্যাপী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমতলী সরকারি একে স্কুল চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমতলী সচেতন নাগরিক মহল’-এর ব্যানারে আয়োজিত এ গণঅনশনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গণঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ ও এনসিপির সদস্য মো. ফারদিনসহ অনেকে।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি বাড়ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও বলেন, এই মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি যানবাহন চলাচল তদারকি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কটিতে একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান বক্তারা।

আয়োজক মো. মোমেন আকন বলেন, “ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা সড়ক এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। তাই দ্রুত এই সড়ক চার লেনে উন্নীত করা জরুরি।”সাংবাদিক জাকির হোসেন বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x