ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক

পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক

পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক

মোহাম্মদ হোসাইন, স্ট্যাফ রিপোর্টার (টেকনাফ প্রতিনিধি) কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি অভিযানে পাকস্থলীতে ইয়াবা বহনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের দেহ থেকে মোট ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে হামিদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

একই সময়ে অপর একটি সিএনজি তল্লাশি করে ফাহিম (২১) নামে আরেক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও একইভাবে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক
0:00 0:00
1.0x