ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নবীনগরে সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিককে ভূমি অফিসে তালা, ১ ঘন্টা পর উদ্বার

ছবি - প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ কালে বাংলা টিভি'র নবীনগর প্রতিনিধি সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির নবীনগর প্রতিনিধি সাংবাদিক মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নবীনগর প্রতিনিধি সাংবাদিক এসএম অলিউল্লাহসহ সেবা গ্রহীতাদের অফিসে রেখে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার বিরুদ্ধে। পরে প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে তাদেরকে উদ্বার করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমাস মিয়া নামে একজন ব্যবসায়ীর কাছে খারিজের জন্য ৪০ হাজার টাকা চাঁদা দাবির খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে তাদেরকে অফিসে আটকে রেখে বাইরে গিয়ে ভিডিও করতে থাকেন সহকারি ভূমি কর্মকর্তা শামসুদোহা। 

ভুক্তভোগী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ জানান, নবীনগর বাজারের আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সহকারী ভূমি কর্মকর্তা শামসুদোহার কাছে জমির খারিজ করতে গেলে তিনি ৪০ হাজার টাকা নাকি ঘুষ চান। এ খবর শুনে আমরা ৩ জন সাংবাদিক ঘটনার সত্যতা জানতে গেলে অফিসের লোকজন প্রথমে আমাদের ১ জনের মোবাইল কেড়ে নেয়। পরে অফিসের ভেতর আমাদেরকে তালা দিয়ে ওরা চলে যান। ফলে ভেতরে আমরা প্রায় ১ ঘন্টা আটক থাকার পর বের হই।  

অভিযুক্ত সহকারি ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, তারা অফিসে গন্ডগোল করলে, অফিসে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র থাকায় আমি তাদেরকে বাইরে আসতে বলি। পরে আমি নিজেই বাইরে চলে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে মোবাইলে কথা বলে জানা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি শোনার সাথে সাথে আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আপনাদের জানানো হবে। 

এ ঘটনায় নবীনগর উপজেলার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নবীনগরে সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিককে ভূমি অফিসে তালা, ১ ঘন্টা পর উদ্বার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x