ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হ্নীলা লেদায় সিনেমাকেও হার মানানো দুঃসাহসিক ডাকাতি, অপহরণের পর নির্যাতন—পরে পালিয়ে বাঁচলেন দুই যুবক

বৃদ্ধা যাত্রীর ছদ্মবেশে ফাঁদ, পাহাড়ি আস্তানায় রাতভর নির্যাতন; সিএনজি ও মোবাইল এখনো ডাকাতদের দখলে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ডাকাতি ও অপহরণের ঘটনা, যা সিনেমার দৃশ্যকেও হার মানায়। সশস্ত্র ডাকাত দল এক সিএনজি চালক ও তার সহযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন চালায়।

জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে হ্নীলা লেদা এলাকায় সাবেক মেম্বার মর্জিনা আক্তার সিদ্দিকীর বাড়ির পাশ থেকে সিএনজি চালক ওসমান (২২) ও তার সহযাত্রী আরাফাত (১৮)-কে অপহরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধা যাত্রী সেজে ১৫০ টাকায় ভাড়া নিয়ে সিএনজিটি লেদা এলাকায় যায়। নির্ধারিত স্থানে পৌঁছামাত্রই ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের ওপর হামলা চালায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর তাদের চোখ-মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে পাহাড়ি একটি আস্তানায় শিকল দিয়ে বেঁধে সারারাত নির্যাতন চালানো হয় বলে ভুক্তভোগীরা জানান।

তবে অবশেষে সুযোগ বুঝে সিনেমার মতো পালিয়ে প্রাণে রক্ষা পান তারা। ডাকাতরা ঘুমিয়ে পড়লে শিকলবন্দী অবস্থাতেই জীবন বাজি রেখে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে পালিয়ে আসেন দুই যুবক। বুধবার সন্ধ্যায় তারা বাড়িতে ফিরলে পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

এ ঘটনায় এখনো ডাকাতদের দখলে রয়েছে সিএনজি (নং: কক্সবাজার-থ-১১-৯১৫৬) এবং ভুক্তভোগীদের দুটি মোবাইল ফোন।

এলাকাবাসীর অভিযোগ, হ্নীলা-লেদা এলাকায় দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে স্থানীয়দের দাবি—দ্রুত সময়ের মধ্যে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার, ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং এলাকায় আইন-শৃঙ্খলা জোরদার করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করছেন সচেতন মহল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হ্নীলা লেদায় সিনেমাকেও হার মানানো দুঃসাহসিক ডাকাতি, অপহরণের পর নির্যাতন—পরে পালিয়ে বাঁচলেন দুই যুবক

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x