ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:- গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় পাকা ধানসহ জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদ সরদার বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উলপুর মিনাপাড়া বিলে প্রায় ২৭ কাঠা জমি ভোগদখল করে আসছেন দাউদ সরদার। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান চাষ করেন এবং ধান প্রায় পেকে গেছে। তবে তাঁর অভিযোগ, আলমগীর ফকিরের প্ররোচনায় এনায়েত মিনা সন্ত্রাসী বাহিনী নিয়ে হঠাৎ ভেকু (খননযন্ত্র) দিয়ে জমি কেটে পুকুর খননের চেষ্টা করছেন। দাউদ সরদার বলেন, বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে তিনি বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েত মিনা বলেন, জমিটি তাঁর ক্রয়কৃত এবং তিনি নিজের জমিতেই পুকুর খনন করছেন। তবে জমির মালিকানার দাবি করলেও তিনি কোনো দলিল দেখাতে রাজি হননি। অন্যদিকে আলমগীর ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, তাঁর সম্মান ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষ এসব অভিযোগ তুলছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শামিম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x