ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গলা ও দুই হাতের কব্জি কেটে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

জামাল উদ্দীন  কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজার  সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকায় উদ্ধার হওয়া মস্তক ও দুই হাতের কব্জিবিহীন নারীর মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মস্তক ও দুই হাতের কব্জিবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি শাহিদা আক্তার রিপা (মুন্নি)।

ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম তারেক কৌশলে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে অচেতন করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে ভিকটিমের মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেন। পরদিন মস্তকবিহীন মরদেহ পাশের ডোবায় ফেলে দেন এবং বিচ্ছিন্ন মাথা ও হাতের কব্জি খুরুশকুল নতুন ব্রিজ এলাকা থেকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘুমের ওষুধ মেশানো রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, আসামির দেওয়া তথ্য অনুযায়ী বাঁকখালী নদীতে নিহতের বিচ্ছিন্ন মাথা ও হাতের কব্জি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গলা ও দুই হাতের কব্জি কেটে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x