ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর এবং তার সন্তানের বয়স ছয় থেকে সাত বছর হতে পারে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বেড়ানো শেষে একটি পরিবারের চার সদস্য সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও তার ছেলে মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি ও তার কন্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x