ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ উদযাপিত

মোঃ ফজলুল কবির গামা:- ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। পান্তা-ইলিশ ভোজন, আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন।

অনুষ্ঠানে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদিক সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:

  সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এম সাইফুল মাবুদ।  সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু।  নির্বাহী সদস্য আব্দুল হাই এবং ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরব।

  বাংলাদেশ বেতারের আহসানুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ড-এর বসির আহাম্মেদ, যায়যায়দিনের তারেক মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে।

বক্তারা একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন: "দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে এম রায়হান স্থানীয় সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।"

দিনব্যাপী নানা কর্মসূচির সফল সমাপ্তিতে একুশে টেলিভিশন পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ উদযাপিত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x