ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, ঘুড়ি উড়ানো, কৃষক আনন্দ মেলা, বরণী মেলা, বাউল গান পরিবেশনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

মঙ্গলবার সকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের মধ্য দিয়ে বৈশাখ উদযাপনের সূচনা হয়। পরে সেখানে মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে অংশগ্রহণকারীদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক, নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা জজকোর্টের সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট মাহফুজুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x