ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নববর্ষের শুভেচ্ছায় স্বর্ণকারদের হালখাতা, জমকালো আয়োজন

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: (আহমদ রেজা) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চট্টগ্রামের উত্তর বন্দর ২নং ওয়ার্ডে স্বর্ণকারদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হালখাতা অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) স্থানীয় “মর্ডাণ দিলু জুয়েলার্স”সহ এলাকার অন্যান্য স্বর্ণকার প্রতিষ্ঠানগুলো বর্ণিল সাজে সজ্জিত হয়ে গ্রাহকদের আমন্ত্রণ জানায়। প্রতিবছরের ন্যায় এবারও নববর্ষকে ঘিরে আয়োজন ছিল জমকালো ও উৎসবমুখর।

অনুষ্ঠানে আগত গ্রাহকদের জন্য ছিল হালকা নাস্তা ও মিষ্টান্ন ভোজের ব্যবস্থা। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে স্বর্ণকাররা পুরোনো হিসাব পরিশোধ এবং নতুন হিসাব খোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই পুরোনো দেনা পরিশোধ করেন এবং নতুন করে স্বর্ণালংকার ক্রয় ও অর্ডার প্রদান করেন। কেউ কেউ বিভিন্ন নকশায় নতুন গয়না তৈরির জন্য স্বর্ণ জমা দেন।

দিলু জুয়েলার্সের মালিক রুবেল জানান, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্যের অংশ। প্রতি বছর গ্রাহকদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।”

স্থানীয় বাসিন্দারাও এ আয়োজনকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নববর্ষের শুভেচ্ছায় স্বর্ণকারদের হালখাতা, জমকালো আয়োজন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x