ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী লোকজ মেলার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পুরো শহর উৎসবের রঙে রাঙিয়ে ওঠে।

পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান ও তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।এ সময় জেলা পরিষদ প্রশাসক এ কে এরাদদ মানু, পুলিশ সুপার মিনহাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজন উপভোগ করতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।এছাড়া নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x