ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু

মোঃ সুলতান মাহমুদ।স্টাফ রিপোর্টার।গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীপুর মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাচ্চু বলেন, “মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তাই মাদকের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো পর্যায়ে দায়িত্ব পাবে না।” তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আইন-শৃঙ্গলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে এবং মোবাইল ব্যবহার করছে কিনা—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধের তথ্য দ্রুত  পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শ্রীপুর উপজেলার আইন-শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x