বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি)। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি খান সেলিম রহমান এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উৎসব। নতুন বছরের এই আনন্দঘন মুহূর্তে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, নতুন বছরের আগমন বয়ে আনুক উন্নতি, অগ্রগতি এবং নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা। বাংলা নববর্ষের চেতনাকে ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খান সেলিম রহমান বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
বার্তার শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শুভ নববর্ষ ১৪৩৩।”
মতামত