কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি:
নতুন বছরের আনন্দ ও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে মানবকল্যাণমূলক সংগঠন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।
পহেলা বৈশাখ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকালে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবকল্যাণ
মতামত