ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে জরুরি বিভাগের সেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়,১৩ এপ্রিল ২০২৬ অর্থাৎ রবিবার রাত ১২টা ৫০ মিনিটে আব্দুর সামাদ (৬৫) নামে এক ব্যক্তি হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাব পোস্ট সিসিইউতে ভর্তি হন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করলেও রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃতের স্বজনদের অভিযোগ, যথাসময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ৩টার দিকে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জরুরি চিকিৎসা সেবা।

এর ফলে ১২ এপ্রিল ২০২৬ সোমবার ভোর ৬টা থেকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে চিকিৎসা না পেয়ে দিনাজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে দেখা যায়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমানের নির্দেশে জরুরি বিভাগের গেটের তালা ভেঙে পুনরায় চিকিৎসা কার্যক্রম চালু করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হাসপাতাল সেবার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘিরে উত্তেজনা, বন্ধ জরুরি সেবা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x