ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজার উখিয়ায় এপিবিএন-এর অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

মোহাম্মদ হোসাইন: কক্সবাজার জেলা প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

৮ এপিবিএন মিডিয়া সেল সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে ৮ এপিবিএন-এর অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই মোঃ আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী এলাকার এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ নম্বরের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা একটি কালো পলিথিনের মধ্যে লুকানো অবস্থায় লকযুক্ত নীল পলি প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এফডিএমএন সদস্য মোঃ ইলিয়াস (পিতা: নুর আমিন), ব্লক-বি/১৮, ক্যাম্প-৮/ইস্ট, বালুখালী-০১, উখিয়াকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবার বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজার উখিয়ায় এপিবিএন-এর অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x