ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডিঙাপোতা হাওরে বোরো ধান কাটা উদ্বোধন, কৃষক ও জেলেদের পাশে থাকার আশ্বাস বাবরের

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে বোরো ধান কাটা উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের শেওরাতলি গ্রামের সামনে ডিঙাপোতা হাওরে তিনি আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ দলের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, কৃষকদের সমস্যা জানতেই তিনি হাওরে এসেছেন। তিনি জানান, জ্বালানি তেলের সংকট থাকলেও ধান কাটার হারভেস্টারের জন্য সহজে ডিজেল পাওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বৃষ্টির পানি জমে কৃষকের ফসলের ক্ষতি না হয়, সে জন্য খাল খননসহ পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কৃষকের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়েকদিন পর হাওরে পানি আসবে। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ সকল অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। এসব জাল পাওয়া গেলে পুড়িয়ে ফেলা হবে। সরকারিভাবে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "মা মাছ ও পোনা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। আমি নিজেও পোনা মাছ অবমুক্ত করব। এতে মাছ বড় হবে এবং হাওরে মাছের উৎপাদন বাড়বে। আপনারা গ্রামে গ্রামে কমিটি গঠন করবেন যাতে কেউ মা মাছ ও পোনা মাছ ধরতে না পারে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে—যেখানেই কারেন্ট জাল পাওয়া যাবে, তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হবে।"

তিনি আরও বলেন, হাওর অঞ্চলের জেলেদের তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালে কষ্টে না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রকৃত জেলেদের জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হবে।

স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। অনেক কিশোর-যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে, ফলে অপরাধ বাড়ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মাদকসেবী বা মাদক কারবারি দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডিঙাপোতা হাওরে বোরো ধান কাটা উদ্বোধন, কৃষক ও জেলেদের পাশে থাকার আশ্বাস বাবরের

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x