ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরকে সংবর্ধনা আজ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দেওয়া হবে। বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, উপজেলার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে তাঁর ভূমিকার স্বীকৃতি জানাতেই এ সংবর্ধনার আয়োজন। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. কে এম বাবর। এ সময় এলাকার চলমান উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় মানুষের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা ভূমি কর্মকর্তা বুবলি শবনম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য জিয়াউল কবি বিপ্লব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সঞ্চালনা করবেন উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল।আয়োজকেরা গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের মানুষকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরকে সংবর্ধনা আজ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x